লোড হচ্ছে...
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টায় ফরিদপুর–বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে প্রায় ৪০ ফুট গভীর খাদে উল্টে পড়ে যায়। ঘটনাস্থলেই জাহাঙ্গীর মোল্লা (৪০) নামের এক পিকআপ যাত্রী নিহত হন। তার বাড়ি ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্রামে।
১৩ এপ্রিল, ২০২৬
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় অজ্ঞাত একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনা বুধবার (১ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারপাড়া এলাকায় ঘটে। নিহতরা হলেন গৌরীপুর এলাকার সরকারপুর গ্রামের আব্দুল বারেক (৫৩) এবং মো. মোস্তফা (৫২)। তাদের মরদেহ উদ্ধার করে দাউদকান্দি হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
১ এপ্রিল, ২০২৬
বিরামপুর-এ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে ঢাকাগামী স্লিপার বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন যাত্রী আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) সকাল ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৯ মার্চ, ২০২৬
স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এছাড়া আহত হন প্রায় ১০০ জন। সোমবার (১৯ জানুয়ারি) স্পেনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম আরটিভিই’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি। স্থানীয় সময় রোববার (১৮ জানুয়ারি) মাদ্রিদ থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দক্ষিণে কর্দোবা প্রদেশের আদামুস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৯ জানুয়ারি, ২০২৬

